1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:37 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী কখনো বাঙালি হতে পারেনা বিক্ষোভ সমাবেশে ইউপিডিএফ

Reporter Name
  • Update Time : Monday, July 3, 2023,
  • 243 Time View

 

মোঃ সালাউদ্দিনঃআমরা বাঙ্গালি নই, চাপিয়ে দেয়া বাঙ্গালি জাতীয়তাবাদ মানি না’ ‘বির্তকিত পঞ্চদশ সংশোধনী পাসের একযুগ উপলক্ষে স্ব স্ব জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবী’তে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ড(ইউপিডিএফ)প্রসীত খীসা।

 

 

২জুলাই রোববার সকালে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী মহাবিদ্যালয় সংলগ্ন(ধর্মঘর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হাজার হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকা(কেপিএম) ঘুরে ফের ধর্মঘর এসে বটমূলে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ ইউনিটের (প্রসীত খীসা) প্রধান সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি এন্টি চাকমা, কেন্দ্রীয় সভাপতি নীতিশুভা চাকমা ও ইউপিডিএফের উপজেলা সংগঠক আপ্রুসি মারমা।

 

এ সময় বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তা কখনো বাঙালি হতে পারে না।

 

তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে।

 

কিন্তু সংখ্যালঘু ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সকল জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।

 

আমরা বাঙ্গালি নই, চাপিয়ে দেয়া বাঙ্গালি জাতীয়তাবাদ মানি না’, ‘বির্তকিত পঞ্চদশ সংশোধনী বাতিল পুর্বক স্ব স্ব জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

 

বক্তারা আরও বলেন, আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি।

 

কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে”।

 

ফলে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন,সংগ্রামের বিকল্প নেই।

 

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউপিডিএফ ঘোষিত সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহব্বান করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট