1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:14 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রামগড়ে জমি নিয়ে বিরোধে আহত ১

Reporter Name
  • Update Time : Monday, July 3, 2023,
  • 252 Time View

 

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভাধীন ১নং ওয়ার্ড় শ্মশান টিলা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে গৌরাঙ্গ চন্দ্র দে (৮৫) নামে এক বায়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ অভিযুক্ত ডাঃরাজেন্দ্র ত্রিপুরা(৫৬)।

ভূক্তভোগী গৌরাঙ্গ চন্দ্র দে জানান, গতকাল সন্ধ্যা ৬.৪০মিনিটে আমার ছেলের ক্রয়কৃত জমিতে কাজ করার সময় অভিযুক্ত ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা হঠাৎ করে এসে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করতে থাকে এবং জমিতে ঘেরাও দেওয়া তাঁর কাঁটার বেঁড়া তুলে ফেলে দেন, তখন আমি ওনাকে তাঁরকাটার বেড়া তুলে না ফেলার জন্য বলে আমার ছেলের কাছে ফোন দিতে গেলে ডাঃ রাজেন্দ্র পিছন থেকে আমাকে কিল-ঘুষি ও চড় লাথি মারা শুরু করে। এসময় আশপাশের মানুষজন তাঁর কাছ থেকে আমাকে উদ্ধার করে।

গৌরাঙ্গের ছেলে সহদেব চন্দ্র দে জানান, আমি বিগত ২০২২ সালে ২৩৫ নং নাকাপা মৌজার ১০৪৩ নং খতিয়ানের ০.১০ শতক জায়গা বিবাদীর বোন ও এজাহারে অভিযুক্ত ২নং বিবাদী নিরুপমা ত্রিপুরা (৬১) থেকে ক্রয় করে আমি ও আমার ভাইয়ের নামে জায়গাটি রেজিষ্ট্রেশন ও করা হয়েছে। উক্ত জায়গা ক্রয় করার পর আমি বিভিন্ন ফলজ গাছ রোপণ করে ভোগ দখলে আছি। গতকাল (০২ জুলাই) রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমার বাবা ঐ ক্রয়কৃত জায়গার মধ্যে কাজ করতে গেলে বিবাদী আমার বাবাকে বাধা প্রদান করে। এবং জায়গাটি ১নং বিবাদী ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা তার বলিয়া দাবি করেন ও জায়গাতে থাকা তার কাটার বেড়া তুলে ফেলে দিতে থাকেন। তখন আমার বাবা তাঁকে তার কাটার বেড়া তুলতে নিষেধ করে আমাকে কল দিতে গেলে পিছন থেকে রাজেন্দ্র এলোপাতাড়ি কিল, ঘুষি লাথি মেরে আমার বাবাকে মারাত্মক ভাবে জখম করে আহত করে। আমি সংবাদ পেয়ে কাগজপত্র নিয়ে বিবাদীদেরকে প্রদর্শন করিলে বিবাদীরা কোনো কাগজপত্র না মানিয়ে আমাকেও অকথ্য ভাষায় গালাগালি করে। বায়োজৈষ্ঠ বাবাকে মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আজ সকালে বাড়িতে নিয়ে আসি। এবিষয়ে রামগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এবিষয়ে জানতে অভিযুক্ত ডাঃ রাজেন্দ্র ত্রিপুরার মুঠোফোনে কল দিলে তিনি কোনো সদূত্তর দিতে পারেননি।

এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা রামগড় থানা এস আই ফরহাদ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট