1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৮০ (আশি) কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Thursday, July 6, 2023,
  • 475 Time View

 

সাখাওয়াত হোসেন (তুহিন)

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৮০ (আশি) কেজি গাঁজা ও ০২টি সিএনজি অটোরিক্সা গাড়ি সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই/উগ্যজাই মারমা সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ বাঙ্গরা বাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ০২টি সিএনজি যোগে কসবা থানাধীন কুটি চৌমুহনী হইতে গাঁজা নিয়া হায়দরাবাদ এলাকার দিকে যাইতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ২১.৫০ ঘটিকার সময় বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ০৩ নং আন্দিকুট ইউ পি’র পাক দেওড়া দক্ষিণ পাড়া সাকিনস্থ জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর উৎপেতে বসিয়া থাকেন। কিছুক্ষন পর অনুমান ২২.০৫ ঘটিকার সময় দুইটি সিএনজি তাহাদের সামনে পৌঁছা মাত্রই বেরিকেড সৃষ্টি করিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া সামনের সিএনজির চালক আসনে বসা অবস্থায় ১নং আসামী মোঃ সোহেল মিয়া(২২), পিতা-মোঃ রফিক সরকার, মাতা-মাহমুদা আক্তার, সাং-কামালপুর(সরকার বাড়ী), ০৯নং ওয়ার্ড, কাইমপুর ইউনিয়ন, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করিতে সক্ষম হইলেও পিছনে বসা একজন লোক পালাইয়া যায়। অতঃপর বর্ণিত আসামীর হেফাজত হইতে (ক) একটি রেজিঃ বিহীন সিএনজি, যাহা ইঞ্জিন নং-AZZWKG16708, চেসিস নং- MD2A27AY3KWG21550, এর যাত্রী বসার সীটের পিছনের খালি জায়গায় এবং যাত্রীর পা রাখার স্থানে ৪৮ কেজি গাঁজা। অপর একটি সিএনজিতে চালক আসনে বসা অবস্থায় ০২ নং আসামী মোঃ রাসেল মিয়া সিজান আহাম্মদ(৩০), পিতা-মৃত হারুন মিয়া এবং পিছনের সীটে বসা ০৩নং আসামী আবু বক্কর ছিদ্দিক লিপু(২৪), পিতা-হাসান আলী, উভয় সাং-জাজিসার(পঃ পাড়া), কাইমপুর ইউনিয়ন, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে গ) একটি রেজি বিহীন PIGGO সিএনজি, যাহা ইঞ্জিন নং-অস্পষ্ট, চেসিস নং-MBX0004AFMBO88840, এর যাত্রী বসার সীটের পিছনের খালি জায়গায় ৩২ কেজি গাঁজাসহ সর্বমোট (৪৮+৩২)=৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করিয়া, আসামীগণকে জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং পলায়নকারী আসামীর নাম দূর্বাজ ভূইয়া নুরুল হক (৪০), পিতা-মৃত আঃ লতিফ ভূইয়া মনির, মাতা-মনোয়ারা বেগম, সাং-দেওড়া, ০৮নং ওয়ার্ড, ০৩নং আন্দিকুট ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা বলিয়া জানায়। অতঃপর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ০৫/০৭/২০২৩ইং তারিখ ২২.৪০ ঘটিাকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের দায়ের করিলে বাঙ্গরা বাজার থানার মামলা নং-০২, তারিখ-০৬/০৭/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণি ১৯(গ)/৪১/৩৮ রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট