1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

জেলা আ’ লীগের সিদ্ধান্ত মনগড়া বলে ক্ষোভ ঝাড়লো সোনারগাঁ আ’ লীগ

Reporter Name
  • Update Time : Sunday, July 9, 2023,
  • 434 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ কমিটি নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের দ্বন্ধ চরমে উঠেছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্যাডে প্রকাশিত ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যানের ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের দাবি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি বাতিল করে মনগড়া মতো জেলা আওয়ামীলীগের প্যাডে উপজেলা আওয়ামীলীগের কমিটি দেওয়া হয়েছে। এ কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ওয়ার্ড আওয়ামীলীগে পদ পাওয়ার যোগ্য নয় এমন ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ কমিটির বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবদুললাহ আল কায়সার। এ কমিটি বাতিল করে তাদের দেওয়া প্রস্তাবিত কমিটির অনুমোদনের অনুরোধ করেন এ দুই নেতা। তবে এ কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালেচনার ঝড় উঠেছে। গত তিন দিন ধরে ফেসবুকে নেতাকর্মীরা এ কমিটি দেওয়া নিয়ে অর্থের লেনদেন হয়েছে বলেও মন্তব্য করেছেন। তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি পরীক্ষিত নেতাদের এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
এদিকে গত ৪ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্যাডে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহম্মদ শহীদ বাদল স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কমিটি প্রকাশের পরই পদ বঞ্চিত নেতাসহ সোনারগাঁ আওয়ামীলীগের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ন বাদ পড়া ২০ জনের মধ্যে জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নাম রয়েছে। তাদের মধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হাই ভূঁইয়ার ছেলে আহসান হাবীব টিপু, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, সোনারগাঁ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি রফিকুল হায়দার বাবু, সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগ নেতা কবির হোসেন, আতাউর রহমান আক্তারসহ অনেকেই বাদ পড়েছেন। তাছাড়া প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ভূইয়াকে পদ পরিবর্তন করে সদস্য করা হয়েছে ও শহিদুল্লাহ মিয়াকে পদবঞ্চিত করা হয়েছে। ফলে জেলা আওয়ামীলীগের ব্যক্তিরা লাভবান হলেও দলের অনেক ক্ষতি হয়েছে।

আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম বলেন, বিএনপি জোট সরকারের আমলে মামলা হামলার শিকার হয়েছেন এমন নেতাদের পদবঞ্চিত করা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে যারা ছিলেন তারা সঠিক ছিল। এখন যাদের কমিটিতে আনা হয়েছে তাদের অনেকেই চেনেন না। দলীয় কর্মসূচীতেও তাদের দেখা মেলে না। তাছাড়া জাতীয় পািির্ট ও বিএনপির পরিবারের নেতাকেও পদ দেওয়া হয়েছে। তাছাড়া এক নেতার ২০ জন অনুসারীদের নিয়ে জেলা আওয়ামীলীগ পূনাঙ্গ কমিটি অনুমোদন দেন।

আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু জানান, অনুমোদিত কমিটি নিয়ে দলীয় নেতার্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তার বাবা দলীয় ক্রান্তিকালে সোনারগাঁ আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি জামায়াত সরকারের সময় বাবাসহ তারা পরিবার অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছেন। তার নাম প্রস্তাবিত কমিটিতে থাকলেও পুর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের তিন সদস্য বিশিষ্ট কমিটি। আমরা যাচাই বাছাই করে ত্যাগী নেতাদের নিয়ে একটি প্রস্তাবিত কমিটি জেলা আওয়ামীলীগের নেতাদের কাছে প্রেরণ করেছি। সেই কমিটি অনুমোদন দেওয়া কথা। জেলা আওয়ামীলীগ আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই তাদের প্যাডে একটি কমিটি অনুমোদন দিয়েছেন। কেউ চিনে না এমন অনেক ব্যক্তিদের এ কমিটিতে আনা হয়েছে। কমিটি অনুমোদন হলে উপজেলা আওয়ামীলীগের প্যাডে হওয়ার কথা। কিন্তু জেলা আওয়ামীলীগের প্যাডে কেন? আমাদের প্রস্তাবিত কমিটির কারো বিষয়ে কোন অভিযোগ থাকলে আমাদের জানিয়ে পরিবর্তন করতে পারতেন। কোন কিছু না জানিয়ে ২০জন নেতাকে বাদ দিয়ে কমিটির অনুমোদন দিয়েছেন। এ বিতর্কিত কমিটির অভিযোগ নিয়ে প্রয়োজনে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে যাবো।

সোনারগাঁ আ’ লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা উপজেলায় রাজনীতি করি। কে কেমন, কারা দল করে আমাদের সবই জানা। জেলায় বসে আমাদের প্রস্তাবিত কমিটির সকল নেতাদের পদ পরিবর্তন করে ২০জনকে বাদ দিয়ে যারা দলীয় কর্মসূচীতে অংশ নেয় না। অনেকের পরিবার বিএনপি কেন্দ্রিক এমন ব্যক্তিদের অর্ন্তভূক্ত করে কিভাবে এমন একটি কমিটি অনুমোদন দেয়? জেলা কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের দলীয় প্যাডে এভাবে উপজেলা কমিটি অনুমোদন দেয়া ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করেছি। জেলা কমিটির অনুমোদিত তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের ক্ষোভের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন, প্রস্তাবিত কমিটির অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পরীক্ষিত কিছু নেতাকে অর্ন্তভূক্ত করে সোনারগাঁ উপজেলা কমিটি অনুমোদন দিয়েছি। এটাই সঠিক। তবে কেউ এ কমিটিকে না মানলে আমাদের কিছু করার নেই। টাকার বিনিময়ে কমিটির পদ দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেন।
২০২২ সালের ৩রা সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক পদে ৩ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন। এ কমিটিকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট