1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:49 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

জনতা ব্যাংক শাহজাদপুর শাখা শতাধিক গ্রাহকের প্রায় ৫ কোটি নিয়ে উধাও

Reporter Name
  • Update Time : Monday, July 10, 2023,
  • 478 Time View

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

জনতা ব্যাংক শাহজাদপুর শাখার পিয়নের বিরুদ্ধে গ্রাহকের টাকা জমা দেওয়ার
কথা বলে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (৯জুন) সকালে
জনতা ব্যাংক শাহজাদপুর শাখায় প্রায় শতাধিক ভুক্তভোগী গ্রাহক তাদের জমাকৃত
অর্থ একাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে। পরিস্থিতি
বেগতিক দেখে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার অফিসার
ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগ শুনে
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় ভুক্তভোগীরা সাংবাদিকদের জানায়, জনতা ব্যাংকের পিয়ন পৌর সদরের
পাড়কোলা গ্রামের মৃত নুরুল আকন্দের পুত্র মোঃ রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে
ব্যাংকে আগত সহজ সরল গ্রাহকদের সহযোগীতা করার কথা বলে তাদের জমাকৃত অর্থ
নিজের কাছে রেখে ব্যাংকের সিল স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহককে দিয়ে
দিতো। কখনও গ্রাহকগণ টাকা উত্তোলন করতে আসলে চেক জমা রেখে নিজের টাকা
দিয়ে দিতো। এভাবে বিভিন্ন প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমার কথা
বলে তা একাউন্টে না দিয়ে নিজের কাছে রেখে দিতো। কখনও টাকা একাউন্টে জমা
দিলেও সে টাকা একান্টে জমা না হওয়ায় ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজার ও
অন্যান্য কর্মকর্তাদের যোগসাজসে ভুক্তভোগীদের প্রায় ৫ কোটি টাকা লোপাট
করা হচ্ছে বলে জানায় গ্রাহকেরা। রঞ্জু ব্যাংকের পিয়ন হয়েও রহস্যজনক কারণে
মূল ফটকে চেয়ার,টেবিল নিয়ে বসে গ্রাহকদের সাথে অর্থলেনদেন করলেও কেউ
প্রতিবাদ করে সাহস পায়নি। সে সব সময় নিজেকে জনতা ব্যাংকের এমডি আব্দুস
সালামের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের চোখের সামনে
অপকর্ম চালিয়ে যেত।
এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক জেহাদুল ইসলাম জানান,
পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরী করে গ্রাহকদের টাকা আত্মসাৎ
করেছে। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম
করেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান,ভুক্তভোগীদের
অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট