1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:07 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মাদারীপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষণকারী শওকত তস্তার (২৯), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে হতে গ্রেফতার করেছে র‌্যাব ৮

Reporter Name
  • Update Time : Tuesday, July 11, 2023,
  • 453 Time View

 

মাসুদ হোসেন খান : র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল গত ১০ জুলাই ২০২৩ তারিখ রাত ০৯:৪৫ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদারীপুর জেলার সদর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষণকারী শওকত তস্তার (২৯), পিতা- মোঃ জলিল তস্তার, সাং- ছিলারচর, থানা- মাদারীপুর, জেলা- মাদারীপুর‘কে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকা হতে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৭/০৭/২০২৩ খ্রিঃ ভিকটিম কাকলি আক্তার প্রতিবেশী মজিবর ব্যাপারীর বাড়ী থেকে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে ফারুক ব্যাপারীর বাড়ীর সামনে পুকুরপাড়ে পৌঁছা মাত্র আসামী শওকত তস্তার (২৯) ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলের ভিতর নির্জন জায়গায় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসে এবং আসামী শওকত তস্তার (২৯) পালিয়ে যায়। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি র‍্যাবের নজরে আসলে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ও র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানী বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার আসামীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ভিকটিমের বাবা আজিজুল চোকদার (৪৫) বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮/৩৪২ তারিখ ০৭ জুলাই ২০২৩। উল্লেখ্য যে, র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানীর একটি যৌথ অভিযানে কর্তৃক উক্ত মামলার আসামী শওকত তস্তার (২৯) কে গত ১০ জুলাই ২০২৩ তারিখে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকা হতে গ্রেফতার করা হয়।
র‍্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি সংযুক্ত :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট