1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:49 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

সোনারগাঁয়ে ছিনতাইয়ের কবলে পরে ১ জন নিহত, আরো ১ জনের অবস্থা আশঙ্কাজনক 

Reporter Name
  • Update Time : Tuesday, July 11, 2023,
  • 539 Time View

 

শাহারুখ আহমেদ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার ছোট ভাই মো. রিপন (২০) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।

নিহত রোহান চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। রোহান মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

 

তাদের প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়া থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের উদ্দেশ্যে রওনা হন। গতকাল মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজর নামাজের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন করেন। তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর বাসট্যান্ডে গিয়ে তাদের দেখতে পাননি। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশে থাকা পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় পাশের একটি ব্রীজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

আহত রিপনের বরাত দিয়ে তিনি আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রীজে নিয়ে যায়। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলে। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের খবর শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট