1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:35 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

তালগাছ কাটা কে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Tuesday, July 11, 2023,
  • 364 Time View

 

স্টাফ রিপোর্টার:

 

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটা কে কেন্দ্র করে বাবুল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

 

মঙ্গলবার (১১ জুলাই) সকালে সাড়ে ১০ টার দিকে লোহাগড়া উপজেলার হান্দলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের আফজাল শেখের ছেলে।

 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবুলের জমিতে থাকা তালগাছ কাটতে যায়। এসময় খবর পেয়ে বাবুল ঘটনাস্থলে যায়। পরে জমির গাছ কাটা কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন এর হাতে থাকা দেশীয় অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন।

 

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট