1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরের টঙ্গীর বাসের হেলপারের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

 

গাজীপুরের টঙ্গীর কলেজগেটে বাস হেলপারের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের ধাক্কায় সোয়াদ মাহমুদ ফাহিম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। বাসের হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ফাহিম শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়ার শান্তিবাগে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
ফাহিমের বন্ধু ও প্রতিবেশী বায়েজিদ ইসলাম পারভেজ জানান, সোয়াদ মাহমুদ ফাহিম রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিবিএ’র দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ফাহিম। কলেজগেট এলকায় এসে জলসিঁড়ি পরিবহণের বাসে উঠতে যান তিনি। এ সময় ওই বাসের হেলপারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দেন। এতে ফাহিম ছিটকে নিচে পড়ে অপর একটি চলন্ত বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠাতে বলেন। পরিবারের লোকজন রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম লাশ থানায় নিয়ে আসেন। দুর্ঘটনার পর জলসিঁড়ি পরিবহণের চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপার দ্বীন ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট