1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:00 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সোনারগাঁয়ে জমির বিরোধে পাঁচজনকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : Sunday, July 16, 2023,
  • 283 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আংশকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল আউয়ালের সাথে পাশ্ববর্তী নবী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আদালতে মামলা চলছে। এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নবী হোসেনের নেতৃত্বে শাহজালাল, নুরে আলম, হৃদয়সহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছেনদা, চাপাতি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় আব্দুল আউয়াল, আক্তার হোসেন, বেলায়েত হোসেন. মোক্তার হোসেন ও ফেরদৌসী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আক্তারের অবস্থা আংশকাজনক। হামলার পর এ ঘটনায় আহতের স্ত্রী জয়নব বেগম বাদি হয়ে গতকাল রোববার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত নবী হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আমাদের লোকজনও আহত হয়েছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট