1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:49 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে জাল ভোট দি‌তে গি‌য়ে ২ যুবক আটক

Reporter Name
  • Update Time : Monday, July 17, 2023,
  • 469 Time View

আনিসুর রহমান শেলীঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দি‌তে গি‌য়ে দুই যুবক আটক হ‌য়ে‌ছেন। স্থানীয়রা তা‌দের আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করেন।

 

সোমবার (১৭ জুলাই) কালিহাতী উপ‌জেলার পারখী ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভন্ডশ্বর ভোট‌কে‌ন্দ্র থেকে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হ‌লেন, উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।

 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়সে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশে দেন।

 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জানান, উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেওয়ার সন্দেহে তাদের আটক করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

 

উল্লেখ্য, সোমবার সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। পারখী নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ১৬ হাজার ৯৫০ জন ভোটার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট