1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:42 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, July 19, 2023,
  • 286 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার আয়োজনের মধ্যদিয়ে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
১৯ শে জুলাই বুধবার সকাল ১০টায় রামগড় পৌরসভার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালিকা দল চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ও বালক দল রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ।
রামগড় পৌরসভার টুূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য পলাশ নাথের সঞ্চালনা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার প্যানেল মেয়র নুর মোহাম্মদ (শামীম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃগিয়াস উদ্দীন, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজসিম উদ্দীন, সোমাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মজুমদার। এছাড়াও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃশাহ-আলম,মোঃফারুক হোসেন,মোঃমাসুদ রানা,কাউসাইন হাবীব(পবন) সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলো।

উদ্বোধনী খেলায় ম্যাচ সেরা খোলয়াড় বালক ক্যায়চিয়ং মারমা,বালিকা সংথ্রুই মারমা। রেফারির দায়িত্ব পালন করেন দীপ দে, সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও রুজু কর। ধারাভাষ্যকার ছিলেন গোলাপ ত্রিপুরা,সার্বিক সহযোগীতায় পলাশ দেবনাথ।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটি জানায়, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন বিদ্যালয়টি রামগড় উপজেলা পর্যায়ে এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন বিদ্যালয়টি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট