1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:22 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

মুক্তিযুদ্ধের সময় বিএনপি নামে কোন রাজনৈতিক দল ছিল না -রেলপথ মন্ত্রী সুজন 

Reporter Name
  • Update Time : Friday, July 21, 2023,
  • 339 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

 

মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম, মুসলিম লীগ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা রাজাকার, আলবদর, অলসামস বাহিনী গঠন করে নিরীহ জনগণের উপর হত্যা, অত্যাচার ও ধর্ষণ চালিয়েছে। মুক্তিযুদ্ধের সময় বিএনপি নামে কোন রাজনৈতিক দল ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দুই ধরনের মানুষকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এক মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি। আর জাতির জনক বঙ্গবন্ধু’র খুনিদের। পঞ্চগড়ের বোদায় কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী

 

কৃষি মেলা-২০২৩ উদ্বোধনের সময় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন।

 

 

তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষিতে অগ্রগতি এমনি এমনি হয়নি। সরকারের প্রণোদনা দিয়ে এটা সম্ভব হয়েছ। সরকার কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে বলেই দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ।

 

 

মন্ত্রী বলেন, দেশের পরিবেশ ও ভারসাম্য রক্ষায় প্রত্যেকে বেশী বেশী করে ফলদ ও ঔষুুধি গাছ লাগাতে হবে। দারিদ্র বিমুচনে বৃক্ষ রোপন করা সকলের প্রয়োজন এবং ভূমিক্ষয় ঘর্নিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপন অতি জরুরী।

 

 

গতকাল শুক্রবার বিকেলে সাড়ে ৬টায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে কৃষি মেলায় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র মো. আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, উপজেলা কৃষি অফিসার রাশেদ উন নবী, আলহাজ্জ মো. ইউসুফ আলী দুলাল, বোদা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

এর আগে বোদা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বোদা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

এর আগে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনগ্রসর উপজেলা বিবেচনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী উপজেলা উন্নয়ন সহযোগী খাত হতে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২৫৭টি বাইসাইকেল দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৭জন ছাত্রীর মাঝে বিতরণ করেন। এবং দুপুরে দেবীগঞ্জ উপজেলা কৃষি মেলার উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট