1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:35 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

সোনারগাঁয়ে যুবদল নেতা গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Sunday, July 23, 2023,
  • 268 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সদস্য করিম রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বারদী ইউনিয়নের সেনপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে নয়াপুর এলাকার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির ছেলে করিম রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ৭-৮টি রাজনৈতিক মামলা রয়েছে। সবগুলো মামলায় সে জামিনে রয়েছে। শনিবার ঢাকায় তারুণ্য সমাবেশে নেতাকর্মী নিয়ে অংশ নিতে প্রস্ততি নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাত ১২ টার দিকে সোনারগাঁ থানা পুলিশ করিম রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তার বাবা বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে সোনারগাঁ থানা পুলিশ শনিবার দুপুরে করিম রহমানকে পুরানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, যুবদল নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট