1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 3:10 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল সম্পন্ন

Reporter Name
  • Update Time : Thursday, July 27, 2023,
  • 269 Time View

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
২৭ জুলাই বৃহস্প্রতিবার বিকাল ৪টায় রামগড় পৌরসভার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বালক ফাইনাল খেলায় নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, সোমাচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৫-৪গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ও বালিকা ফাইনালর নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, ভৃগুরাম কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বৈত চ্যাম্পিয়ন।
খেলা পরিচালনা কমিটির সদস্য পলাশ দেবনাথ এর সঞ্চালনা ও পরিচালনা কমিটির আহ্বায়ক প্যানেলমেয়র নুর মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম (কামাল)।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী,প্যানেলমেয়র কাজী বশর,কমিশনার জসিম উদ্দীন,মহিলা কমিশনার আনোয়ারা বেগম,আয়েশা আক্তার প্রমুখ।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড বালক উথুপরু মার্মা(নিউ রামগড়), বালিকা রুচেন্দ্রা মার্মা(নিউ রামগড়), সর্বোচ্চ গোলদাতা তানবিরুল ইসলাম (নজিরটিলা),বালিকা উক্রাচিং মার্মা (নিউ রামগড়)নির্বাচিত হয়ে ব্যক্তিগত পুরষ্কার লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন দীপ দে এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও রুজু কর। ধারাভাষ্যকারে ছিলেন গোলাপ ত্রিপুরা, সার্বিক সহযোগীতায় পরিচালনা কমিটির সদস্য, মোঃশাহ-আলম,মোঃফারুক হোসেন, মোঃমাসুদ রানা,কাউছাইন হাবীব(পবন)। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন দল উপজেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট