1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 10:00 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

কালকিনিতে চাচাকে দিনের আলোতে প্রকাশ্যে চাচাকে জবাই করে হত্যা করলো ভাতিজা, গ্রেফতার – ৪ 

Reporter Name
  • Update Time : Sunday, July 30, 2023,
  • 285 Time View

 

 

মোঃ বেলায়েত হোসেন :

মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে কবির হাওলাদার(৬০) নামে এক কৃষককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে আপন ভা‌তিজা আস‌লিম ও আসলাম। এ ঘটনায় প্রধান আসামী ছোট ভাই এইচ এম সবুরসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদ‌ন্দি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। আজ রোববার দুপুরে থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পুলিশ ও এলাকার সূত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলে আস‌ছিল। শনিবার বিকা‌লে ঐ জমিতে ক‌বির কাজ কর‌তে গে‌লে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর ও তার দুই ছে‌লে আ‌স‌লিম ও আসলাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পরে রাতেই এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে সবুর ও তার দুই ছে‌লে ও স্ত্রীসহ ৪জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে প্রধান অসামী এইচ এম সবুর, সহযোগী আসামী আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও স্ত্রী লিপি বেগমকে বিভিন্নস্থান থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করে।

নিহতের ছেলে ফরিদ হাওলাদার কান্নাজরিত কন্ঠে বলেন, আমার বাবার হত্যাকারী সবুর ও তার দুই‌ ছে‌লের ফাঁসি চাই।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমান আনিচ বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মোহুরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে তার ছে‌লে‌দের‌কে দি‌য়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। আসামীদের দৃষ্টান্তমূলক শা‌স্তি চাই।

এ বিষয় জানতে চাইলে কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন – নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। দ্রুত অভিযান পরিচালনা করে সকল আসামী‌দেরকে গ্রেফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট