1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা খাদ্যমন্ত্রী ।

Reporter Name
  • Update Time : Friday, August 4, 2023,
  • 872 Time View

 

সাফিউল ইসলাম রকি ( মান্দা নওগাঁ প্রতিনিধি )

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন,যাতে শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা চত্বরে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আজকের তরুণরাই হবে স্মার্ট দেশ গড়ার সৈনিক। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হচ্ছে।

আজকে শিক্ষার্থীদের যে ট্যাব দেওয়া হচ্ছে তাদের পরিবার কোন রাজনৈতিক দল করে সেটা দেখা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে মেধাবী শিক্ষার্থীদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এসব ট্যাব। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় থাকলে কারা মেধাবী শিক্ষার্থী সেটি দেখা হতো না।তাদের দলের নেতাকর্মীদের সন্তানদের মাঝে এসব বিতরণ করতেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা। এই জন্য আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রমুখ।

পরে মন্ত্রী সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ২৯০টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস, ৭০ জন মাঝে ষাড় বাছুর, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও ১০টি বাইসাইকেল এবং প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট