1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঘাতক ডেঙ্গু রোধে সচেতনতা প্রয়োজন

Reporter Name
  • Update Time : Friday, August 4, 2023,
  • 518 Time View

মুন্সী ফরহাদ হোসেন
মাদারীপুর :কালকিনি উপজেলা
মরণ ব‍্যাধি ঘাতক ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বাংলাদেশের শহর, গ্রামগঞ্জে, বিভিন্ন স্থানে। বতর্মান প্রেক্ষাপটে আয় থেকে ব‍্যয়ের পরমাণ বেশি হওয়ায় সবার পক্ষে ডেঙ্গু রোগীর চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তথ‍্যানুসন্ধানে জানা গেছে, প্রতিদিন রাজধানী ঢাকার সহ দেশের গ্রামগঞ্জেবিভিন্ন হাসপাতালে – ক্লিনিকে গড়ে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। কোন কোন হাসপাতালে সিট না পাওয়ায় ফ্লোরে রোগীর চিকিৎসা চলছে। এভাবে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকলে হাসপাতালে ক্লিনিকে ডাক্তার ও নার্সের সংকট দেখা দিবে। রোগী হাসপাতালে ভর্তি করে রাখার জায়গাও পাওয়া যাবেনা। ডেঙ্গু রোধে প্রত‍্যেক মানুষকে সচেতন হওয়া জরুরি। যত্রতত্র ময়লা স্তুপাকারে রাখা যাবেনা। কোথাও ময়লা দেখা মাত্র পরিষ্কারের উদ‍্যোগ নিতে হবে এবং নীচু স্থানে বৃষ্টির পানি জমে থাকলে পানি নিষ্কাসনের ব‍্যবস্থা করতে হবে। ডেঙ্গু আতঙ্কে রয়েছে অনেক পরিবার। বর্ষায় বৃষ্টিতে নীচু এলাকা পানিতে ডুবে গেছে। প্রায়ই পানি পঁচে এখানে দূর্গন্ধের সৃষ্টি হয়। ডেঙ্গু মশার উপদ্রব থেকে রক্ষা পেতে হলে এখনই জরুরি ভিত্তিতে ব‍্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ব‍্যাপারে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন পন্থায় লোকজনকে সচেতন করা অতীব জরুরি। তবেই এই ডেঙ্গু নামক মরণ ব‍্যাধি রোধ করা সম্ভব। এ ব‍্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট