1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

রামগড়ে প্রবাসীর স্ত্রী-সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Friday, August 4, 2023,
  • 541 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে জায়গা-জমির বিরোধের জের ধরে প্রবাসীর ঘরে আগুন দিয়ে তার স্ত্রী-সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ নিয়ে রামগড় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৩টার দিকে রামগড় পৌরসভার দক্ষিন সদু কার্বারীপাড়া এলাকার দুবাই প্রবাসী মো: ইব্রাহিমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগে রয়েছে প্রতিবেশী জয়নাল আবদীন, মো: জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, আফিয়া বেগম এ ঘটনা ঘটায়। এতে প্রবাসীর স্ত্রী জাহেদা আক্তার (রিনা)বাদী হয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার বাদী জাহেদা আক্তার অভিযোগ পত্রে জানান, প্রতিবেশিদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছে। অভিযুক্তরা এর আগে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে তার নামে উচ্ছেদ মামলা দায়ের করেন এবং তাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করছেন এর আগেও জায়গা না ছাড়ালে বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে প্রাণে মারার হুমকি দেয়।

তিনি আরো বলেন, গত ২৮ জুলাই মধ্যরাতে আগুন দেখে তার ঘুম ভাঙ্গে। আগুনে ঘর থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আগুনে পুড়ে ঘরসহ অন্তত ২০ লক্ষ টাকার আসবাবপত্রের ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ক্রয়সূত্রে রেজিষ্ট্রিভুক্ত জায়গার তারা আমাকে থাকতে দিচ্ছেনা। উচ্ছেদ করতে না পারায় আগুন দিয়ে আমার পরিবারকে পুড়িয়ে মারতে চায় তারা।

অভিযোগ পত্র দায়েরে বিলম্ব হওয়ার কারণ জানিয়ে মামলার বাদী জাহেদা আক্তার এই প্রতিবেদক কে জানান, ঘটনার দিন থানায় অভিযোগ দায়ের করি। থানা থেকে দু’পক্ষকে ডেকে মীমাংসা করার কথা বলেন এবং তার ভূমিতে পুনরায় ঘর স্থাপন করার জন্য বলেন। কিন্তু ঘর স্থাপন করতে গেলে অভিযুক্তরা আজ বৃহস্পতিবার ঘরস্থাপন কাজে শ্রমিকদের বাধা দেয় ও তাকে প্রাণে মারার উদ্দেশ্যে দেশীয় দা, চুরি প্রদর্শন করে মারতে উদ্বুত হয়। এতে তিনি ঘরনির্মাণ কাজ বন্ধ করে প্রাণভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, রাত ৩টার পর বসত ঘরটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দু’পক্ষকে ডেকে আমরা ঘটনাটি মীমাংসা করতে চেয়েছিলাম।অভিযুক্তরা বাদী জাহেদা কে হুমকি দেয়ার অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ব্যাপারে আজকেই থানায় মামলা নথিভুক্ত করবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট