1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:20 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

শোকাবহ আগস্টে সাব রেজিস্টার শাহজাদপুর দলিল লেখক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন – হালিমুল হক মিরু

Reporter Name
  • Update Time : Sunday, August 6, 2023,
  • 660 Time View

আমিনুল হক বাবু , শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শোকাবহ আগস্ট মাসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার ৬ আগস্ট সকালে শাহজাদপুর সাব রেজিস্টার অফিসে আয়োজিত মতবিনিময় সভায় শাহজাদপুর দলিল লেখক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর পৌরসভার দুইবার নির্বাচিত সাবেক সফল মেয়র, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জননেতা, বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।

 

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আজিজুল হক শিমুল সহ দলিল লেখক সমিতির সদস্য বৃন্দ ।

 

বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বলেন , পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকেরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরেছিল,তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত ,ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায় ,ঘাতকদের উদ্যত অস্ত্রের মুখে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকের অভাবিত ঘটনার আকস্মিকতায়।কাল থেকে কালান্তরে জ্বলবে এই শোকের আগুন, তাই পহেলা আগস্টে গভীর ভাবে সচিত্র চিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শাহাদাত বরণকারীদের মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

 

তিনি আরো বলেন ,এই বাংলায় যা কিছু অর্জন ও উন্নয়ন হয়েছে তার সব কিছুই হয়েছে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট