1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:19 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল ও নগদ টাকা সহ গ্রেফতার ০২ জন।

Reporter Name
  • Update Time : Monday, August 7, 2023,
  • 537 Time View

 

আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি

গত ০৬/০৮/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.১০ ঘটিকা হইতে ০৮.৫০ঘটিকার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডস্থ এয়ার স্টোর এন্ড বেকারী নামক দোকানের চালের টিন কাটিয়া অজ্ঞাতনামা চোর/চোরেরা দোকানের ভিতর প্রবেশ করিয়া দোকানের ক্যাশ ড্রয়ার হইতে নগদ ২৫,৪২০/-(পচিঁশ হাজার চারশত বিশ) টাকা এবং ৩,১৬০/-(তিন হাজার একশত ষাট) টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করিয়া নিয়া যায় মর্মে দোকানের মালিক জনাব রাহাত আহমেদ জানান। ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়।

মামলাটির তদন্ত কালে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) সাহেবের সহযোগীতায় মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ আব্দুর রউফ চুরি হওয়া দোকানের ও আশপাশের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করিয়া ঘটনায় জড়িত আসামী ১. মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়া (১৯), পিতা-নুর ইসলাম, মাতা-শেফালী বেগম, সাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২. আব্দুল শামীম (১৯), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মিনা বেগম, সাং-মুসলিমবাগ (বিনা বিবির ভাড়াটিয়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের সনাক্ত করিয়া গ্রেফতার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারা উক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে আসামী শামীম এর হেফাজত হইতে বাদির চুরি যাওয়া নগদ ২৫,৪২০/-(পচিঁশ হাজার চারশত বিশ) টাকা উদ্ধার করা হয় এবং আসামী মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়ার দেখানো মতে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান হইতে বাদির চোরাই হওয়া অন্যান্য সকল মালামাল উদ্ধার করা হয়।

আসামীদের অদ্য ০৭/০৮/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট