1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:01 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রামগড়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, August 8, 2023,
  • 477 Time View

 

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

সংগ্রাম স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় খাগড়াছড়ির রামগড়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৮ই আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা মহিলা ক্লাব এর সামনে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার(ভাঃ)মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় ব্যক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিস.হাসিনা আক্তার,রামগড় থানার ওসি মোঃমিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃইলিয়াস হোসেন,রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, তথ্য আপা নাজমুন নাহার মৌসুমি,সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর চন্দ্র শীল প্রমুখ।আলোচনা সভা শেষে অসহায় ও অসচ্ছল ৪ জন মহিলাকে সেলাইমেশিন ও ৪ জন মহিলাকে নগদ অর্থ প্রদান করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার কমিশনার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট