1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:46 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বেলকুচিতে ওয়াবদার খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : Tuesday, August 8, 2023,
  • 473 Time View

 

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকা সুবর্ণসাড়া তৈল পাম্পের পূর্ব পাশের রাস্তার পাশে নদীর ধার থেকে সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় আজ মঙ্গলবার ৮ ই আগষ্ট আনুমানিক দুপুর ২ টার দিকে ঐ স্থানে কয়েক জন ছেলে গোসল করতে নামলে পরে তাদের চোখে কিছু একটা দেখতে পায়, সনাক্ত করতে তারা এগিয়ে গেলে প্রচন্ড দুর্গন্ধ অনুভব করে, পরে আরও কাছে গেলে তখন তারা ভাসমান এই কাপড় পেচানো নবজাতকের লাশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে আশে পাশের লোকজনদের ডেকে আনলে তারা তাৎক্ষণিক ভাবে বেলকুচি থানায় ফোন দিয়ে লাশের বিষয় জানায়, পরে বেলকুচি থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলেও নবজাতকের কোন ওয়ারিশ পাওয়া যায়নি।

 

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার এর নিকট জানতে চাইলে তিনি জানান, ফোনের মাধ্যমে নবজাতকের লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে তবে এর কোন ওয়ারিশ পাওয়া যায়নি। কোন অভিযোগ না থাকায় সকলের সম্মতিক্রমে ইসলামি শরিয়ত মোতাবেক তাকে সমাধি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট