1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:34 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সোনারগাঁয়ের কাঁচপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, August 8, 2023,
  • 463 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা খেকে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয় সহ ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ‘র‌্যাব- ১১’ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তারকৃতরা হলো- কাঁচপুর সেনপাড়া গ্রামের হৃদয়, শাহজালাল, জুয়েল, রানা, জাহাঙ্গীর আলম, রাসেল, সাগর ও বন্দর উপজেলার মদনপুর গ্রামের রনি।

এর আগে সোমবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ছয়টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি রেজর (ক্ষুর) ও ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে দুটি, শাহজালালের একটি, রানার একটি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, কিশোরগ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাঁচপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপকের্মর অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট