1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:57 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কাপাসিয়ায় সাংবাদিক মিলন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Wednesday, August 9, 2023,
  • 490 Time View

 

মোঃ লিয়াকত হোসাইন,স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের কাপাসিয়ায় সিনিয়র সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকসহ জেলার বিভিন্ন

গণমাধ্যমকর্মীরা।

 

৮ই আগস্ট,২০২৩ইং তারিখ, মঙ্গলবার, বিকেলে গাজীপুর সিটি প্রেসক্লাব ও কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গাজীপুর—রানীগঞ্জ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।

 

এতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সহ—সভাপতি সাইফুল ইসলাম শাহীন।কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রফেসর শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন,গাজীপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল গাফফার,কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

 

এ সময় সাংবাদিকরা ক্ষুব্ধস্বরে বলেন,ইতিমধ্যে ঘাতক ড্রাম ট্রাক চালক গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ট্রাকের মালিক ও হেলপার।তারা ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকের হেলপার ও মালিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সাংবাদিকরা অভিযোগ করে আরও বলেন,ট্রাক মালিক ও চালকরা মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে থানা প্রশাসনের সাথে আতাত করছে।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সময়ের কাপাসিয়া প্রতিনিধি জাকির হোসেন কামাল, বাংলাদেশ প্রতিদিনের শেখ সফিউদ্দিন জিন্নাহ, সমকালের আব্দুল কাইয়ুম, দৈনিক বাংলাদেশ কন্ঠের গাজীপুর প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া,দেশ রূপান্তরের তপন বিশ্বাস, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, যুগান্তরের খোরশেদ আলম ও সাংবাদিক মাহমুদুল হাসানসহ অন্যান্যরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

উল্লেখ্য, গাজীপুর থেকে প্রকাশিত গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মঞ্জুর হোসেন মিলন গত ৪ ঠা আগস্ট ২০২৩ ইং তারিখে গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি আসার সময় কোটবাজালিয়া বাজারের পাশে বালুবোঝাই একটি ড্রামট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়।এই ঘটনায় মিলনের স্ত্রী রিমিন আক্তারকে বাদি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা নেয় পুলিশ।মামলার একদিন পর র‍্যাব—১ ও ১০ যৌথ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে ঘাতক ড্রাম ট্রাক চালক আহাদ মিয়াকে গ্রেফতার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট