1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:58 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার

Reporter Name
  • Update Time : Wednesday, August 9, 2023,
  • 451 Time View

 

এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ৮১ টি ঘর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বুধবার(৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৪র্থ পর্যায়ের(২য় ধাপ) জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন এবং এ প্রকল্পের আওতায় উপজেলার ৩৬২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে শাহজাদপুর কে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

 

জানা যায়, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য নতুন করে এ প্রকল্পে উপজেলার রুপবাটি ইউনিয়নে ৮১ টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা। প্রতিটি ঘরের দুটি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেস রয়েছে।

 

উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশানার(ভূমি) লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধীজন ও গৃহহীন নতুন ৮১টি পরিবারসহ ৩৬২টি পরিবার উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলার ৮১ গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয় এবং সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র(নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ) এর পক্ষ থেকে ৩৬২ টি গৃহহীন পরিবারসহ ৪০০ পরিবারের মাঝে নানা ধরনের খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট