1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:31 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, August 9, 2023,
  • 456 Time View

 

টাঙ্গাইল প্রতিনিধি
কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে।

মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন-গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে দেশের ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২৩টি উপজেলার মধ্যে কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

এ উপলক্ষে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে কালিহাতী উপজেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহপ্রাপ্ত ১৮টি পরিবারকে জমিসহ গৃহের দলিল তুলে দেন এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী ইউএনও নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান আনছার আলী, সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান প্রমুখ।

ইউএনও নাজমুল হুসেইন জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কালিহাতী উপজেলায় মোট ২৯৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট