1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:37 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে দুঃসাহসিক চুরি, ক্ষয়ক্ষতির পরিমান ৪ কোটি

Reporter Name
  • Update Time : Thursday, August 10, 2023,
  • 582 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যান্টাকি টেক্সাইল মিলে প্রায় ৪ কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। চুরির বিষয়টি জানাজানির পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ফেইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সাইল মিলের জেনারেটর কক্ষে গত কয়েকদিন ধরে অধিক মূল্যের যন্ত্রাংশ চুরি হতে থাকে। এ কক্ষ থেকে হার্নেশ সহ ইএমসিপি, ইআইএসএম, সকল ইসিএম, ইগনেশন ট্রান্সফরমা, স্ট্যাটিং মটর, থ্রোটল ভাল্ব, বাইপাস ভাল্ব, ফুয়েল ম্যাটারিং ভাল্ব, সিডিভিআর/ইএম-১৫, পিএল, ইটিইসি, টার্বোয়ার্গ আইপিসি/মনিটর, কন্ট্রোল ব্যাটারী, ব্রীজ, পুশ রোড, রক্যার আর্ম শাফ্ট, রক্যার আর্ম শাফ্ট বোল্ট, ইঞ্জিন হার্নেশ পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি জানতে পেরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে সোনারগাঁ থানার পরিদর্শক অপারেশন মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

ক্যান্টাকি টেক্সাইল মিলের এডমিন ম্যানেজার এটিএম শহিদুজ্জামান রবি বলেন, চুরির সঙ্গে মিলের কেউ জড়িত আছে কিনা যাচাই করা হচ্ছে। সিসি ফুটেজ পর্যবেক্ষণের জন্য প্রধান কার্যালয়ে অবগত করেছি। জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ সঠিক প্রক্রিয়ায় খুলতে পারবে না।
ক্যান্টাকি টেক্সাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল বলেন, চুরির বিষয়টি কয়েকদিন সময় ধরে করা হয়েছে। বুধবার সকালে মিলের সীমানা প্রাচীর সংলগ্ন জলাবদ্ধতায় মানুষের যাতায়তের চিহ্ন দেখে জেনারেটর কক্ষ পর্যবেক্ষন করে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। এ কক্ষ থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ২০ প্রকারের অধিক যন্ত্র চুরি করে নিয়ে গেছে। তবে চুরি যাওয়া যন্ত্রাংশ নতুন করে স্থাপন করতে গেলে পূর্বের তুলনায় দ্বিগুণ অর্থ খরচ করতে হবে। এ বিষয়ে থানা, বিজিএমইএ, বিকেএমইতে অভিযোগ জানানো হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ক্যান্টাকি টেক্সাইল মিলের চুরির ঘটনায় এখনো অভিযোগ পায়নি। তবে চুরির ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে চুরির রহস্য উদঘাটন করে দোষীরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট