1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 1:16 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : Tuesday, August 22, 2023,
  • 500 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টায় রামগড় উপজেলার খাগড়াবিল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় রামগড় তথ্য অফিস এর সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানা উচিত এবং সে অনুসারে কাজ করতে হবে। শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-তরুন-যুব সমাজকে আত্ম-নিয়োজিত করতে হবে। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ খুরশিদ আলম, পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন, আব্দুল মান্নান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ,তৃণমূলের জনসাধারণ,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং উপস্থিত সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোকদিবস উপলক্ষে তথ্য অফিসের ব্যবস্থাপনার পোস্টার-পুস্তিকা বিতরণ, পিভিসি ব্যানার স্থাপন এবং আওতাধীন ০৫টি উপজেলায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট