1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:19 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

সোনারগাঁওয়ে ড্রেজারে বালু উত্তোলন করে কৃষকের জমি ভেঙ্গে ফেলার অভিযোগ  

Reporter Name
  • Update Time : Tuesday, August 22, 2023,
  • 460 Time View

 

 

শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাউদ মিয়া নামের এক ব্যক্তি ও তার লোকজন (খননযন্ত্র) ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে বালু তুলে কৃষকের জমি ভেঙ্গে ফেলার করার অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুম হওয়ার কারণে তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর, পরমেশ্বরদী ও চৌরাপাড়া বিল থেকে জোরপূর্বক নিরীহ মানুষের জমি থেকে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষি জমির ভেঙ্গে যাচ্ছে। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি এলাকাবাসীর। অভিযুক্ত দাউদের দাবি তিনি এ জমি ক্রয় করে বালু উত্তোলন করেন। কারো জমি থেকে তিনি জোরপূর্বক বালু উত্তোলন করেন না। এদিকে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করার জন্য দাউদের কাছ থেকে বালুর প্রতি ফুটে দুই টাকা হারে চাঁদা নিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইউনুস মিয়া ও নাসিরউদ্দিনের বিরুদ্ধে। তবে যুবলীগ নেতা ইউনুস মিয়া চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নবীনগর গ্রামের দাউদ মিয়া, রোমান মিয়া ও ইউপি সদস্য সাকিব হাসান জয়। দীর্ঘদিন ধরে নয়ানগর. চৌরাপাড়া ও পরমেশ্বরদী এলাকায় জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। দীর্ঘ ৪ বছর ধরে দাউদ মিয়া একই স্থান থেকে ছোট সোলো মেশিনের মাধ্যমে ড্রেজার তৈরি করে ওই জমির বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। ফলে জমিটি গভীর হয়ে পড়ে। জমিটির বালু গভীরভাবে কেটে নেওয়ার কারনে পাশ্ববর্তী জমির মাটি ভেঙ্গে যাচ্ছে। তাছাড়া দাউদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য সাকিব হাসান জয় ও রোমান মিয়া সরকারি খাস সম্পত্তির মাটিও কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি তাদের জমি রক্ষার্থে একাধিকবার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। প্রতিবাদ করলেই ইউপি সদস্য সাকিব হাসান জয় তার লোকজন দিয়ে হামলা ও মামলার ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করে। বালু উত্তোলনের কারণে দাউদ ও তার লোকজন বেপরোয়া হয়ে পড়েছেন। বৈদ্যুতিক খুটির কাছে ড্রেজার বসিয়ে তারা বালু উত্তোলন করছেন। যেকোন সময় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফলে প্রায় ১০ গ্রামের মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

সরেজমিনের ওই এলাকায় গিয়ে জানা যায়, নয়ানগর, পরমেশ্বরদী বিলের মাঝে একটি প্রায় আড়াই একর সম্পত্তিতে একটি সেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করেছেন দাউদ মিয়া। সেখানে পুকুরের মধ্যে একটি ঘরও নির্মাণ করা হয়েছে। সেখানে তারা সেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছেন।

এলাকাবাসীর দাবি, ৯০ শতাংশ সরকারি জায়গা দখল করে তিনি প্রথমে বালু উত্তোলন শুরু করেন। পরবর্তীতে সরকারি জমির পাশাপাশি কৃষকের কাছ থেকে ৪৫ শতাংশ জমির মাটি কেটে নেওয়ার কথা বলে সেখানে মাটি কাটতে কাটতে প্রায় আড়াই একর পুকুর করে ফেলে। পাশ্ববর্তী কৃষি জমি ভেঙ্গে গেলে কিছু টাকা ধরিয়ে দিয়ে সেই জমি থেকে বালু উত্তোলন শুরু করে। বালু উত্তোলনে জমি ভেঙ্গে গেলে বাধ্য হয়েই তাদের কাছে জমি বিক্রি করতে হচ্ছে।

আব্দুর রহমান নামের এক কৃষক জানান, ফসলি জমিতে গভীর ভাবে মাটি কেটে নেওয়ার কারণে আশপাশের ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে। বালু উত্তোলনের স্থানের পাশে তাদের সাড়ে ২১০ শতাংশ কৃষি সম্পত্তির রয়েছে। মাটি কেটে নেওয়ার তার প্রায় ৮০শতাংশ জমি ভেঙ্গে সেই পুকুর হয়ে যায়। ফলে বাধ্য হয়ে ওই জমি তাদের কাছে বিক্রি করতে হয়েছে। এভাবে চলতে থাকলে চকে আর জমি থাকবে না। সবগুলো কৃষি জমি পুকুরে পরিণত হবে।

পরমেশ্বরদী গ্রামের ওহাব আলী নামের এক কৃষক বলেন, দাউদ, নোমান ও ইউপি সদস্য সাকিব হাসান জয় এলাকার মানুষকে জিম্মি করে তাদের বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। তারা (খনন যন্ত্র) ড্রেজার বসিয়ে বৈদ্যুতিক খুটির কাছ থেকে বালু উত্তোলন করে। ফলে যেকোন সময় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাছাড়া সাংবাদিক ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে যুবলীগ নেতা ইউনুস মিয়া ও নাসির উদ্দিন দাউদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করি।

চৌরাপাড়া গ্রামের আবু ইসহাক মিয়া বলেন, দাউদ মিয়া ফসলী জমির মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে আমাদের জমি ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে। তার কাছে জমি বিক্রি করা ছাড়া কোন উপায় দেখছি না। বর্ষা মৌসুম থাকায় পানির নিচে কার জমি থেকে তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে কোনভাবে বুঝার উপায় নাই।

অভিযুক্ত দাউদ মিয়া জানান, আমি কয়েক বছর ধরে বালু উত্তোলনের ব্যবসা করে থাকি। কারো জমি থেকে বালু উত্তোলন করি না। জমি ক্রয় করে সেই জমি থেকে বালু কেটে বিক্রি করি।

স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের নামে চাঁদা নেওয়ার বিষয়ে অভিযুক্ত ইউনুস ও নাসিরউদ্দিন অস্বীকার করেছেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য সাকিব হাসান জয়কে একাধিকবার মোবাইলে ফোন দেওয়া হলে রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিলেও সাড়া দেননি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম জানান, এবিষয়ে খোঁজ নিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট