1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:27 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

বেলকুচিতে ভুল সিজারে প্রসূতি মায়ের মৃৃত্যুর অভিযোগ 

Reporter Name
  • Update Time : Wednesday, August 23, 2023,
  • 505 Time View

 

 

মো: শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের বেলকুচিতে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভূল সিজারে মরিয়ম খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম খাতুন উপজেলার চর জোকনালা গ্রামের সুমনের স্ত্রী। পরিবারের অভিযোগ ভূল সিজার করায় এ ঘটনা ঘটেছে। কন্যা সন্তানের জন্ম দিলেও ডাক্তারের ভুল সিজারে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের।

 

নিহত মরিয়র খাতুনের স্বামী সুমন জানান, আজ সকালে আমার স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের কতৃপক্ষ বাচ্চার অবস্থা ভালো না আজকের মধ্যেই সিজার করতে বলেন। পরে দুপুর ২টার দিকে সিজার করাতে নিয়ে যান। পরে ডাঃ কমল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম অপারেশন রুমে গিয়ে সিজার করেন। তার কিছুক্ষণ পর অপারেশন রুমে গিয়ে দেখি মরিয়ম অজ্ঞান হয়ে আছে। নার্সরা জানান রোগীর এখনো জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ সময় লাগবে এই বলেই ডাক্তার ও নার্স পালিয়ে যায়। পরে বুঝতে পারি আমার স্ত্রী মারা গেছে। তিনি আরো বলেন ডাক্তারদের ভুল সিজারের কারণেই আমার স্ত্রী মারা গেছে।

 

বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের মালিক রহমান আলী জানান, সিজারটা বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম ও ডাঃ কমলকান্তি করেছেন। রোগী কি ভাবে মারা গেলো তারাই ভালো বলতে পারবে।

 

এ বিষয়ে ডাঃ কমল কান্তির সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

 

তবে এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম সিজারের কথা স্বীকার করে বলেন আমরা যখন হাসপাতাল থেকে চলে আসি তখনো সুস্থ ছিলো হয়তো স্টক করে মারা যেতে পারে।

 

জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে হাসপাতালটি সিলগাল করে দেবো !

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট