1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 2:31 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কালিহাতীতে শিক্ষার্থীদের নিয়ে বিডি নলেজ বুক অ্যাপসের কার্যক্রম চালু

Reporter Name
  • Update Time : Thursday, August 24, 2023,
  • 440 Time View

 

টাঙ্গাইল উত্তর প্রতিনিধি ): টাঙ্গাইলের কালিহাতীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিডি নলেজ বুক নামক একটি জ্ঞান নির্ভর অনলাইন প্লাটফর্ম অ্যাপসের ক্যাম্পেইন কার্যক্রম চালু করা হয়েছে।

 

বুধবার (২৩ আগস্ট) দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন।

 

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ, ফারুক হোসেন ও অ্যাপস তৈরিকারক লিজনসহ শিক্ষার্থীবৃন্দ।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন বলেন, কালিহাতীর সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনাকে উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে জাতীর পিতা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার ক্ষেত্র হিসেবে বিডি নলেজ বুক নামক এই জ্ঞান নির্ভর অনলাইন কার্যক্রমের সূচনা ঘটানো হয়েছে। এই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও জাতীর পিতার সম্পর্কে অনেক বিস্তারিত জানার সুযোগ পাবে। এর মাধ্যমে তাদের যে অর্জিত জ্ঞান সেই জ্ঞানটিকে একটি কুইজ প্রতিযোগিতা এবং খেলার ছলে তারা এই কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ক্ষেত্রে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন তারই অংশ হিসেবে এই প্লাটফর্মটি খুব সহজেই যেকোন শিক্ষার্থীর কাছাকাছি পৌঁছাতে পারবে। যেকোন শিক্ষার্থীরা এই প্লাটফর্মে তাদের নিজেদের নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা একে অপরের সাথে খেলার ছলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ পাবে এবং একে অপরের সাথে তাদের যে অর্জিত জ্ঞান সেটি বিনিময় করতে পারবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কালিহাতী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এই কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করা এবং আমরা আশাবাদী সমগ্র কালিহাতীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রমটি বিস্তৃত করতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট