1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 2:24 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালালে বিমানের ‘পুশকার্টে’ আগুন

Reporter Name
  • Update Time : Saturday, August 26, 2023,
  • 508 Time View

 

 

স্টাফ রিপোর্টার : মো:সোহেল রানা । হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়। তবে, এতে কেউ হতাহত হয়নি।

 

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেটর জিয়াউর রহমান জানান, শনিবার সকালে পুশকার্টটি এয়ারক্রাফট ধাক্কা দেওয়ার জন্য বোর্ডিং ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। হঠাৎ এটির সামনের দিক দিয়ে প্রচণ্ড ধোয়া দেখা যায়। ধোঁয়ার পর আগুনের ফুলকি দেখা যায়।

 

তিনি আরও বলেন, সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের মাধ্যমে এবং ফায়ার স্টিংগুয়েশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ফায়ার সার্ভিসের কোন কাজ করতে হয়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় পুশকার্টের পাশেই সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মডেলে একটি এয়ারক্রাফট ছিল। তবে, সেটির কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

জানা যায়, সাধারণত কোন এয়ারক্রাফট নিজে নিজেই পেছনে যেতে পারে না। পুশকার্ট দিয়ে তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে ঘুরানো হয়। এরপর প্লেনটি ইঞ্জিন চালু করে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়ের দিকে এগিয়ে যায়। অনেকসময় এটি নিয়ে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে ব্যাগেজগুলো নিয়ে প্লেনে তুলে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট