1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 4:09 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নজরুল ইসলাম বাবু ডেমরা থানা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন 

Reporter Name
  • Update Time : Tuesday, August 29, 2023,
  • 559 Time View

 

 

রাজধানীর বৃহত্তর ডেমরার প্রথম সাংবাদিক সংগঠন ডেমরা থানা প্রেস ক্লাবের সাধারণ সভা প্রতিষ্ঠাতা সভাপতি এম আই ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজন এর সঞ্চালনায়, গত ২৬ আগস্ট শনিবার ডেমরার স্টাফ কোয়ার্টারে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র অর্থ সচিব খন্দকার আলমগীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ সংবাদ এর প্রধান সম্পাদক মো.শাখাওয়াত হোসেন মাসুদ, গ্লোবাল টিভির সাংবাদিক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর সাংবাদিক

মো. জাহাঙ্গীর আলম হানিফ, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মো. মহসিন মিয়া যুবলীগ নেতা, আব্দস সাত্তার সমাজ সেবক, মো. মোস্তাফা কামাল ,

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক নজরুল ইসলাম বাবুকে এক বছরের জন্য ডেমরা থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। এসময় সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজনকে সহ-সভাপতি হিসেবে মনোনিত করা হয়। এবং আগামী বছর সেপ্টেম্বর ২০২৪এ পূর্ণ কমিটির নির্বাচন করার প্রস্তাব রাখা হয়।

এসময় প্রতিষ্ঠাতা সভাপতি এম আই ফারুক আহমেদ বলেন, বৃহত্তর ডেমরার প্রথম সাংবাদিক সংগঠন “ডেমরা থানা প্রেস ক্লাব” অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে ও অসহায়-নির্যাতিত-নীপিড়িত আল্লাহর সৃষ্টির কল্যাণে এই শ্লোগান নিয়ে ২০০৫ খ্রী: পেশাদার সাংবাদিকদের সমম্বয়ে প্রতিষ্ঠিত হয় “ডেমরা থানা প্রেস ক্লাব”।

তিনি বলেন, শত বাধা-বিপত্তি ও চড়াই-উতরাই পেরিয়ে

আজ হাটি-হাটি, পা-পা করে সৌরভে গৌরবে সততায়, সফলতায়, ঐতিহ্যে “ডেমরা থানা প্রেস ক্লাব” ১৯ বছর পাড় করছে। তিনি আরো বলেন, আমরা এখন যোগ্য নেতৃত্বের হাতে ডেমরা থানা প্রেস ক্লাবের দায়িত্ব তুলে দিতে চাই। প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের কোনো বন্ধু নেই। তাই সবাই ঐক্য বদ্ধ ভাবে চলতে হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাইনবোর্ড প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক এনামুল কবির লিটন, সাংবাদিক জেসাস তুহিন, মানবকন্ঠের মুকবুল হোসেন, বাংলাদেশ সমাচার সি : স্টাফ রিপোর্টার মুসফিকুর রহমান, শামীম আহমেদ, মো. রাসেল সিকদার, পারভেজ বিন হাসান শুভ, আব্দুর রব ফারুকী, মো. মান্নান, সিকদার বাবলু, টিপু সুলতান, মো. সোহেল আহমেদ, সালমান শুভ, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম শান্ত, মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম প্রমূখ।

সাধারণ সভা শেষে

নতুন সাধারন সম্পাদককে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সকল সদস্যবৃন্দ। সাধারণ সম্পাদককে বরণ শেষে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট