1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 4:10 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ঠাকুরগাঁও- ০৩ আসনের আওয়ামীলীগের কান্ডারী হতে চান – অধ্যাপক সইদুল হক

Reporter Name
  • Update Time : Tuesday, August 29, 2023,
  • 468 Time View

 

মোঃ আল-মুকিদ মাহি

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁও- ০৩ (পীরগঞ্জ- রাণীশংকৈল) আসনের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ সইদুল হক। বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে তিনি এই তথ্যটি প্রকাশ করেন। তিনি বলেন, এখানে দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের কোনো সংসদ সদস্য না থাকায় জেলার অন্যান্য উপজেলার মতো উন্নয়ন হয় নি।

 

২০০১ সাল থেকে এই আসনটি অন্য দলের অধীনে থাকায় তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েও তারা তা করেন নি। এই আসনের লোকজনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এই আসনটিতে নৌকার প্রার্থী হোক, জনগন চাই একটি উন্নয়নমূলক দেশ, জনগন চাই এই আসনেও যেন বাকি উপজেলা গুলোর মতো উন্নয়ন হোক। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত করলে বিপুল ভোটের জয়ী হবো ইনশাআল্লাহ। আমার পাশে জনগণ আছে তাদের ভালোবাসা ও দোয়া রয়েছে, যা আমাকে আগামী নির্বাচনে জয়ী হতে সাহায্য করবে।

 

তিনি আরও বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি আজও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে জড়িত আছি। এলাকার দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী হয়েছিলেন। কিন্তু আমরা এই আসনের উন্নয়ন ঘটতে লক্ষ্য করে নি। আমি জনগণের হয়ে কাজ করতে চাই, তাদের বিপদ- আপদে পাশে থাকতে চাই। তাদের সমস্যার সমাধান করতে চাই। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে এই আসনে নৌকা প্রতীক অতীব জরুরি। আশাবাদী নেত্রী যোগ্য প্রার্থী দেখে সবকিছু বিবেচনা করে প্রতীক বরাদ্দ দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট