1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:44 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Thursday, August 31, 2023,
  • 557 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : ”

 

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে-

 

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনের মুক্তিসোপানে অনুষ্ঠিত মেলার সমাপনী করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ এর বিকল্প নেই। দেশকে একটি বাসযোগ্য পরিবেশের আওতায় আনতে বেশি বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করে এর সঠিক পরিচর্যা করতে হবে। বর্তমান ছাদ বাগান বিপ্লব ঘটাচ্ছেন বাগানের মালিক গণ এবং পারিবারিক বাগান স্থাপন করছেন। এখন শিক্ষার্থীরাও গাছ লাগাতে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে । ছাত্র-ছাত্রীরা সু-শিক্ষার পাশাপাশি ভালো কাজের জন্য নিয়োজিত থাকতে হবে।

 

মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উক্ত মেলার সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ প্রমুখ।

 

আরো বক্তব্যে রাখেন, বৃক্ষ মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নুরুন্নবী খান জুয়েল।

 

সমাপনী অনুষ্ঠানে, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এর ব্যবস্থাপনায় স্কুলের-ছাত্র- ছাত্রীদেরকে একটি করে মোট দেড় শতাধিক শিক্ষার্থীদের গাছের চারা বিনামূল্যে বিতরন করা হয়।

 

এসময়ে মেলার ৩ টি স্টলকে ক্রেস্ট প্রদান ও ২৮ টি স্টলের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।

 

এ সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী গণ, বিভিন্ন নার্সারি মালিকগণ, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট