1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 7:21 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি

Reporter Name
  • Update Time : Saturday, September 2, 2023,
  • 249 Time View

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। সমতলের চায়ের ভূমি পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম বাজার। ২ সেপ্টেম্বর (শনিবার) বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এই নিলাম বাজারের উদ্বোধন করেন।

পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন। অনুষ্ঠানে যার হাত ধরে পঞ্চগড়ে চা চাষ শুরু সেই সময়ের জেলা প্রশাসক মো. রবিউল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসময় বানিজ্য মন্ত্রী বলেন, দেশের তৃতীয় এই চা নিলামকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের চা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। নিলাম কেন্দ্র চালু হলে একদিকে পরিবহন ব্যয়, সময় ও শ্রম ব্যয় কমবে।

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র থেকে নিলাম কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের চা চাষী ও চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবী পূরণ হল। এতো দিন শুধু চট্রগ্রাম ও শ্রীমঙ্গলে চা নিলাম হতো। এতে চা উৎপাদনকারীদের বেশ সমস্যা হতো এবং ব্যয় বেশি হতো। চা উৎপাদনকারীদের দাবীর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করে।

চা চাষীদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু করা হলো। এতে চা উৎপাদনকারীদের ব্যয় কমবে। চা চাষীরা পাতার মূল্য না পেলে এই নিলাম কেন্দ্র চালু করা মূল্যহীন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট