1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 9:02 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনঅবহিতকরণ এবং বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে 

Reporter Name
  • Update Time : Sunday, September 3, 2023,
  • 442 Time View

 

 

মোঃ রাশেদুল ইসলাম

বেলকুচি উপজেলা প্রতিনিধি :

 

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ এবং বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে –

 

রবিবার (৩ সেপ্টেম্বর-২০২৩) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে – ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ-২০০৯ অবহিত করণ এবং বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার।

পেজেন্টেশন উপস্থাপন করেন এবং বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ হাসান আল-মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) মোঃ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ , পুলিশ কর্মকর্তা প্রমুখ।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ এবং বাস্তবায়ন সেমিনারে অতিথিগণ বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কি কি সুবিধার কথা বলা আছে এবং ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। মূল্য তালিকা প্রদর্শন না করণ, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা ভেজাল পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন, দ্বারা প্রতারণা, ওজনে ও পরিমাণে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণপণ্য বিক্রয়, অবহেলা এসকল বিষয়ে ক্রেতা আইনের আশ্রয় নিতে পারবেন আলোচনা করা হয়।

এ সময়ে অনুষ্ঠানে সুধীজন,গুণীজন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রধানগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট