1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:28 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বেনাপোলে নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

Reporter Name
  • Update Time : Monday, September 4, 2023,
  • 276 Time View

 

কামাল হোসেন বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

সোমবার সকালে হঠাৎ করে তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই শ্রমিক নেতাসহ তাদের আরও কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা বন্দরে এসে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শ্রমিকরা হলেন, বেনাপোল বন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ, শ্রমিক নেতা হাসেম ও গোলাম।

বেনাপোল বন্দরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক শ্রমিক রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহলরত অবস্থায় আছে। বন্দরের ভিতরে পণ্য উঠানামা স্বাভাবিক আছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট