1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:59 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নোয়াখালীতে চুরি-ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু ২

Reporter Name
  • Update Time : Wednesday, September 6, 2023,
  • 251 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতের দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চোর আখ্যা দিয়ে নাসির উদ্দিন মাসুদ (৩৭) নামে আরেক যুবকে পিটিয়ে হত্যা করা হয়।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।

 

নিহত মোশারফ হোসেন (৪৩) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য মো.ইদ্রিস জানায়, বুধবার রাত তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালেশিয়া প্রবাসী সাইফুদ্দিনের ঘরে সিঁধ কেটে একদল ডাকাত ঢুকে। ওই সময় প্রবাসীর পরিবারের সদস্যরা তাদের ঘরে ছিলনা। তারা আগের দিন প্রবাসীর বোনের বাড়িতে সেনবাগ বেড়াতে যায়। বিষয়টি টের পায় একই বাড়ির জুনায়েদ (৩৪)। পরে জুনায়েদ বিষয়টি প্রবাসী সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে (৫৫) মুঠোফোনে অবহিত করে। খবর পেয়ে মিজান তার ভাইয়ের ঘরে ছুটে যান। সেখানে অস্ত্রধারী ডাকাত দল মিজানকে কুপিয়ে গুরুত্বর আহত করে। মিজানের চিৎকার শুনে জুনায়েদ এগিয়ে এলে ডাকাত দল তাকেও ছুরিকাঘাতে আহত করে। ওই সময় অন্য ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে গণপিটুনির শিকার ডাকাত ঘটনাস্থলে মারা যান।

 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি ডাকাতির ঘটনা নয় এটি চুরির ঘটনা। চুরি করতে গিয়ে এক চোর গণপিটুনিতে মারা যায়। বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট