1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:52 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে: কাজী মশিউর রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, September 6, 2023,
  • 303 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে বলে জানিয়েছেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কাজী মশিউর রহমান বলেন, বিএনপি-আওয়ামী লীগের জনসমর্থন নেই। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি। দেশের বাজার সিন্ডিকেট করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি পদযাত্রার নামে নাশকতা ও সংঘর্ষ করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। আওয়ামী লীগের মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। জাতীয় পার্টি জনগণের উপকার করার জন্য রাজনীতি করে। তাই জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চান।

 

তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজেলা পরিষদ গঠন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপির অবস্থা খুবই খারাপ। দেশ কোন দিকে যাচ্ছে আমরা জানি না। আগামীতে আওয়ামী লীগের সাথে জোট হবে না তা আমি বলি না। জোট হলে আমাদের অর্থাৎ জাতীয় পার্টির অধিকার বুঝিয়ে দিতে হবে। আগামী নির্বাচন যদি অবাধ-সুষ্ঠ-নিরেপক্ষ হয়, তাহলে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে। যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে জাতীয় পার্টির কোনো সমস্যা নেই। জাতীয় পার্টি সর্বোচ্চ আসনে জয়ী হবে। জাতীয় পার্টির ইতিহাসে কোনো লুটপাট নেই, জাতীয় পার্টি দুর্নীতি করেছে এমন ইতিহাস নেই।

 

নেতাকর্মীদের নির্বাচনের জন্য তৈরি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর সরকার হবে জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে, এটা ভুলে যেতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, সার, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। এ দেশেরে জনগণ তেমনি আস্থা হারিয়েছে বিএনপির প্রতিও। বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। এ দেশে যত দিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, তত দিন এরশাদ মানুষের মধ্যে বেঁচে থাকবেন।

 

গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল গনি সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ সাজু, হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল শেখ, সাপমারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রাজহার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন বম্বু, গুমানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু, শিবপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি জয়দুল ইসলাম জীবন, নাকাই ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট