1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:29 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 9, 2023,
  • 447 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরিবর্তনশীল শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে-

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে র‌্যালি বের হয়ে প্রদর্শন করার পরে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা ) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন আজাদ।

শিক্ষকদের মধ্যে হতে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপানুষ্ঠানিকের শিক্ষক- শিক্ষার্থীগন, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ সংস্থা (ইউনেস্কো) ৮ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীতা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এদিবসটি নির্ধারণ করা হয়।১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট