1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:34 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

জনগণ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে : কাজী মশিউর রহমান

Reporter Name
  • Update Time : Saturday, September 9, 2023,
  • 264 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান বলেছেন, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি।’ ১৯৯১-৯৬ সালে বিএনপি সরকারের সময় জাতীয় পার্টির নেতা–কর্মীরা রাস্তায় নামতে পারত না। জাতীয় পার্টিকে মিছিল-মিটিং করতে দেয়নি বিএনপি। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এ কারণে দেশের মানুষ আতঙ্কে আছে। দেশের মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

 

শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে শিবপুর ইউনিয়নের সরদারহাট হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মশিউর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে। দেশের মানুষ আজ তাদের ওপর বিরক্ত। মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না। তৃতীয় একটি দল চায়। সেই দল হচ্ছে জাতীয় পার্টি। মানুষ চায় জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাক।

 

কাজী মশিউর আরও বলেন, বাংলাদেশে পাঁচ কোটি মানুষ বেকার। তাঁদের নিয়ে আওয়ামী লীগ–বিএনপির কোনো চিন্তা নেই। তাঁদের চিন্তা ক্ষমতায় থাকা নিয়ে। জাতীয় পার্টি কখনো ছাত্র সমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবে না। জাতীয় পার্টি কোনো জোটে নেই। তাই ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জয়দুল ইসলাম জীবনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল গনি সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মতবিনিময় সভা উপস্থাপনা করেন, শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক ফুল মিয়া মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট