1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:28 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ভৈরবে র‍্যাবের অভিযানে ভারতীয় মাদক ও প্রসাধনী উদ্ধার, ০২ কারবারী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Saturday, September 9, 2023,
  • 318 Time View

 

স্টাফ রিপোর্টার।।

 

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ০২ চোরাকারবারী ও ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদককারবারী কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরা কারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ ফজলু মিয়া (২৬), পিতা- মোঃ আঙ্গুর মিয়া, সাং-ধরাধরপুর, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ২। মোঃ মামুন মিয়া (১৯), পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং-ওয়েজখালী, থানা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখল হতে ০১ টি ট্রাক তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় (১) ৮০,৬০০ পিছ কিটকেট চকলেট (২) ১০৪৪ পিছ ভাটিকা হেয়ার ওয়েল, (৩) ১০৪৪ পিছ ডাবর টুথ পেষ্ট, (৪) ৪৪৬ পিছ জুনিয়র হরলিক্স, (৫) ১৬২০ পিছ ফিয়ামা সাবান, (৬) ৩৬০ পিছ অলিভ অয়েল, (৭), ৪৮ পিস পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, (৮) ৬০ পিস জনসন বেবি হেয়ার অয়েল, (৯) ৭২০ পিছ জনসন বেবি সেম্পু, (১০) ৪,৩২০ পিছ নবরতœ হেয়ার অয়েল, (১১) ৯৬০ পিছ ডাবর আমলা হেয়ার অয়েল, (১২) ১৩,৬৩২ পিছ ডাব সাবান, (১৩) ৫২৮ পিস সেভেন অয়েল হেয়ার অয়েল, (১৪) ৫২৮ পিস বোরো প্লাস ক্রিম, (১৫) ৬০ পিছ নবরতœ হেয়ার অয়েল, (১৬) ১১,৫২০ পিছ কাবেরী মেহেদী, (১৭) ১১,৫২০ পিছ মিনি প্যাক সেম্পু, (১৮) ৭৫০ পিছ এলোভেরা জেল (১৯) ০১ টি বড় ট্রাক, (২০) ০৩ টি পুরাতন স্মার্ট/বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা। অপর অভিযানে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রেলওয়ে স্টেশন এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ বাবুল হোসেন (৪০), পিতা-মোঃ সামসু মিয়া, সাং- সাতগাঁও, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে ০১ টি মোটর সাইকেল তল্লাশি করে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন। উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট