1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:28 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সিরাজগঞ্জে দৃষ্টিনন্দন চড়ুই পাখির বাসা স্থাপন 

Reporter Name
  • Update Time : Saturday, September 9, 2023,
  • 425 Time View

 

এস এম আক্কাস আলী : সিরাজগঞ্জে দৃষ্টিনন্দন চড়ুই পাখির বাসা স্থাপন করে তাক লাগিয়ে দিলেন সেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত সভাপতি ও পাখি প্রেমিক মো: জাকিরুল ইসলাম লিমন। এক সময়ে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি দেখা যেত। এখন আর সে দিন নেই। কংক্রিটের এই শহরে চড়ুই পাখিরা আজ ছিন্নমূল আশঙ্কাজনক হারে গত কয়েক দশক জুড়ে চড়ুইয়ের সংখ্যা কমতে শুরু করেছে। সিরাজগঞ্জে অনেক এলাকায় চড়ুই পাখি থাকলেও সেখানেও পাখিদের অবস্থা অতটা সুখের নয় বলেই চলে। তারপরও প্রাকৃতিক দৃশ্য দেখা মিললো এই শহরে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে চুড়ই পাখি দেখে মুগ্ধ হয় দর্শনার্থীরা। সেই দর্শনার্থীদের মধ্যে থেকেই পাখিদের প্রতি ভালোবাসা প্রকাশ করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন পাখি প্রেমিক জাকিরুল ইসলাম লিমন।

 

 

শনিবার(৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহর মুজিব সড়কে দেবদারু গাছে সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও তার সহযোদ্ধাদের নিয়ে ৫০ টি পোড়া মাটির খুটি ঝুলিয়ে দিয়ে দৃষ্টিনন্দন চড়ুই পাখির বাসা তৈরী করতে দেখা যায়। এই খুঁটির ভিতর পাখি থাকবে বলে জানা যায়। এছাড়াও বাসার উপরে বোর্ডের ছাউনির উপর পাখিদের খাদ্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কারন পাখিদের যেন অন্য যায়গায় খাবার আহরণ করতে না যেতে হয়ে। এই মানবিক কাজটি পৌর শহর এলাকায় ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন ফেলেছে মানুষের মাঝে। এরকম নজর কারা দৃষ্টিনন্দন চড়ুই পাখির বাসা দেখতে ভীড় করছে দর্শনার্থীরা।

 

 

সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জাকিরুল ইসলাম লিমন বলেন, আমি ছোট বেলা থেকেই পশুপাখি ভালোবাসি। আমি আগে পাখি পালতাম। সেখান থেকেই পাখিদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়েছে। ঝড়, বৃষ্টির দিনে বা বিরুপ আবহাওয়ায় নিরাপদে নিজ বাসায় থাকতে পারে সেই ব্যাতিক্রমী ব্যবস্থা করেছি। এই পাখিগুলো আমি আমার নিজের যত্নে রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট