1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:24 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ইকোনমিক জোন বাস্তবায়নের লক্ষে ভুমি পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : Monday, September 11, 2023,
  • 216 Time View

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি:

প্রস্তাবিত পাবনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের লক্ষে ভুমি পরিদর্শন করেন পাবনা জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু: আসাদুজ্জামান। নতুন ভারেঙ্গা ইউনিয়নের সাফুল্লাহ মৌজার যমুনা নদীর তীরে ও পুরান ভারেঙ্গা ইউনিয়নের বক্তারপুরের মৌজা মিলে মোট ৭শত ৫০ একর জমির উপর নির্মিত হবে এ প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। জানা যায় শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও বিকেন্দ্রিকরণের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের।কর্মসংস্থানের লক্ষ্য এক কোটির বেশি মানুষের।

অর্থনৈতিক অঞ্চলের ভুমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান, বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, বেড়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো: ওসমান ফারুক, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম (মাস্টার), নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলম খান, নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আবু দাউদ, পুরাণ ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এ, এম, রফিক উল্লাহ, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (মানিক) , সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অর্থনৈতিক অঞ্চল হওয়ার খবরে এলাকার মানুষের মনে আনন্দ ও উৎফুল্লতা দেখা যায় । এলাকা বাসি দ্রুত এর বাস্তবায়ন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট