1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:06 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নড়াইলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Friday, September 15, 2023,
  • 397 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়ীবহরে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নড়াইল নড়াইল – ২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাচ্চু, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান ও আওয়ামীলীগ নেতা মোঃ বাদশা কাজী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, বুধবার বিকেলে (১৩ সেপ্টেম্বর) নড়াইলের লোহাগড়ার আলাউদ্দিন মুন্সির মোড় থেকে লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ’র নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ প্রায় ৩০০ মোটরসাইকেলের একটি বহর নিয়ে নড়াইল জেলা শহরে পৌঁছায়। এরপর মোটরসাইকেল বহরটি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া বাজারে পৌঁছালে গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় আমিসহ ১৫-২০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়। এ সময় সন্ত্রাসীরা এসেই আমাকে অকথ্য গালাগালি করে এবং দেশীয় অস্ত্রসস্ত্রসহ এই হামলা চালায়। হামলায় ১৫-২০ টি মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়। তিনি গণমাধ্যমে কর্মীদের কাছে অভিযোগ করে আরও বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি এই ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে এ এম আব্দুল্লাহ আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল – ২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ফেসবুকে বর্তমান সাংসদ সমর্থক গোষ্ঠী আমাকে নানা রকম ভয়ভীতি, কটুক্তি ও মিথ্যা প্ররোচনা চালিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়নের ক্ষেত্রে শতফুল ফুঁটতে দিতে বলেছেন, সেখানে এ ধরনের মানুষিকতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই মানুষিকতার সাথে এই হামলার সম্পর্ক থাকতে পারে বলে নানা ঘটনায় প্রতিয়মান হয়েছে বলে তিনি দাবি করেন। এ কারনেই আমাকে হত্যা চেষ্টাসহ নারকীয় হামলার প্রশাসনিক তদন্ত করে দোষীদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে জানতে নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেইজে হামলার নিন্দা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সাংসদ মাশরাফি। তার ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ সানি বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, গণতান্ত্রিক দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরা আমাদের সবারই দায়িত্ব ও কর্তব্য। গতকাল বিকেলে (১৩ সেপ্টেম্বর) শাহবাদ ইউনিয়নের আলোকদিয়া বাজারে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ ভাইয়ের গাড়িবহরে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই পুলিশ প্রশাসনের কাছে। তিনি বলেন, আর একটি কথা না বললেই নয়, দুর্বৃত্তদের কখনো কোনো দল, কোনো নেতা থাকে না। তারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে তাদের নিজস্ব ফায়দার আশায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট