1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:37 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলাদেশ প্রেসক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 16, 2023,
  • 283 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :

মুক্তি যুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন যার রেজিষ্ট্রেশন ৯৮৭৩৬/১২ বাংলাদেশ প্রেসক্লাব সিরাজগঞ্জ জেলা কমিটির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শনিবার দুপুরে ১৬ই সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সংলগ্ন ফুডভিলা রেস্টুরেন্ট হলরুমে উক্ত ত্রি বার্ষিক সম্মেলন বাংলাদেশ প্রেসক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাসান ইমাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সিরাজগঞ্জ ত্রি বার্ষিক সম্মেলনে সিরাজগঞ্জ জেলা কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস ছামাদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি সাংবাদিক আব্দুল হালিম মন্ডল, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক ডা: আব্দুল মান্নান, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পাবনা জেলার সভাপতি সাংবাদিক শেখ লাভু, চাপাইনবাবগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক দোলন,সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, নাটোর জেলার সহ সভাপতি তন্নী সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ত্রি বার্ষিক সম্মেলনে দৈনিক জয় সাগর পত্রিকার সম্পাদক হাসান ইমাম তালুকদার কে সভাপতি ও দৈনিক নয়াকন্ঠ পত্রিকার প্রতিনিধি সোহেল রানা কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট