1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:21 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

রামগড়ে আবারো ইউপিডিএফের হাতে চালক ও হেলপার অপহরণ

Reporter Name
  • Update Time : Monday, September 18, 2023,
  • 451 Time View

 

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ি জেলার রামগড়ে আবারো অপহরণের ঘটনা ঘটেছে।কাভার্ডভ্যান আটক করে গাড়ির চালক এবং হেলপারকে অপহরণ করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ।

 

রোববার(১৭ সেপ্টেম্বর) গভীর রাতে দাঁতারামপাড়ায় এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।অপহৃত কাভার্ডভ্যান চালকের নাম মো. মিন্টু । তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায়। অপহৃত ঐ কাভার্ডভ্যানের হেলপারের নাম, ঠিকানা জানা যায় নি।

 

পুলিশ ও রামগড় ৪৩ বিজিবি জানায়,গতকাল রবিবার গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগীর বাচ্চা বাহী কাভার্ড ভ্যান (চট্টমেট্রো ন-১১- ৭৬৯৯) থেকে চালক এবং হেলপারকে অপহরণ করে।রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছলে ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা এবং সজল ত্রিপুরার নেতৃত্বে ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে।চালক ও হেলপারের কাছে চাঁদার টোকেন দেখতে চায়।টোকেন না থাকায় চালক ও হেলপারকে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।

 

 

অপহরণের খবর পেয়ে পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি বিশেষ দল অপহরণকারীদের উদ্বারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রামগড়ের বনবীথি এলাকা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অপহৃতদের উদ্ধার করা যায়নি।

 

রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান,পুলিশ এবং বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হয়েছে।এতে বনবিথী এলাকা থেকে ৩টি নাম্বারবিহীন মোটরবাইক আটক করা হয়।অপহৃতদের উদ্বারে পুলিশ সর্বচ্চো চেষ্টা অব্যাহত রেখেছে।

 

উল্লেখ্য,গত(১০সেপ্টেম্বর)রবিবার খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি অপহরণ করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। এসময় দুই গাড়ির দুজন চালক এবং দুজন হেলপারকে অপহরণ করে পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় বলে সূত্রে খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট