1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 3:49 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বেলকুচিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী দিবস অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Tuesday, September 19, 2023,
  • 235 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে ১৯শে সেপ্টেম্বর উন্নয়ন মেলার সমাপনী দিবসে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।

উক্ত মেলায় উপজেলার ৬টি ইউনিয়ন পৌর সভা, উপজেলা সহ অন্যান্য ১০ টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরার আহবান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, ৩নং ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রামানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন , বড়ধুল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ইয়াসিন মোল্লা, সাবেক ছাত্রলীগের সভাপতি সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট